ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৬ Time View
২০৮

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় ভূমি জরিপের কর্মকর্তাদের অনিয়ম ও ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতির ভূমি জরিপের আওতায় নলছিটি উপজেলা দপদপিয়া ইউনিয়নের ১২৯ চর দপদপিয়া মৌজায় কর্মরত কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও ঘুষ, দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমিতে ৩ থেকে ৫ হাজার টাকা দাবি করছে।

দপদিয়া এলাকার শহিদুল ইসলাম বলেন, জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়ার জনি মোল্লা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।আমি টাকা দিতে রাজি হইনি এরজন্য আমাকে হয়রানি করেছে।

অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ার অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট আমলে এরকম ঘুষ বানিজ্য চলেছে। এখন নতুন বাংলাদেশে এটা কাম্য না। আমরা এরকম সার্ভেয়ারদের অপসারণ চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার জনি মোল্লাকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় কোন কোন মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

নলছিটিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Update Time : ০২:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬