ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৬ Time View
২৭৫

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র নেতৃত্বে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি বরিশাল নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে শুরু হয়ে লঞ্চঘাট এলাকা ও সিটি কর্পোরেশনের সামনে দিয়ে অগ্রসর হয়ে সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

র‌্যালি চলাকালে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত ও একইসাথে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বরিশালে তার আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও সুসংহত করতে হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রহমাতুল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

তারেক রহমানের বরিশাল আগমনকে স্বাগত জানিয়ে রহমাতুল্লাহ’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

Update Time : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬