ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় অগ্নিকাণ্ড, ১০ টির অধিক বসতঘর ভস্মিভুত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৮ Time View
১০২

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২টি বসতঘর ভস্মিভুত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি কাছ থেকে যারা দেখেছেন তারা জানিয়েছে, দুপুর ৩ টার দিকে হঠাৎ করেই একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
ঐ এলাকাটি ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই অনেক উপরে উঠেযায়।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দমকল কর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেছে। ২ ঘন্টা চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্তরা বলছেন, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ঝালকাঠির শ্মশানঘাট এলাকায় অগ্নিকাণ্ড, ১০ টির অধিক বসতঘর ভস্মিভুত

Update Time : ১২:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬