ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৩ Time View
২৫২
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। একইদিন জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ১৪৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে ভোটের গণনা।
ভোট গননা শেষে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হবে।এর আগে উপজেলার দপদপিয়া ইউনিয়ন এর ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানকালে ছাবিলা বেগম নামে এক নারীকে আটক করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা রানী এর ভ্রাম্যমান আদালত আটককৃত নারীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
 শান্তিপূর্ণ পরিবেশে ঝালকাঠিতে ভোট গ্রহন শেষ, চলছে গননা।শান্তিপূর্ণ পরিবেশে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে ২৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহন শেষে গননা চলছে।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ শেষে গননা শুরু করা হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।
ঝালকাঠি দুটি আসনে বিএনপির জামায়াত ও স্বতন্ত্র সহ ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কেন্দ্রগুলোতে এখন চলছে গণনা। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ঝালকাঠিতে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

Update Time : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬