ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে বিষপান বাবার!

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬৩

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে বিষপান করেন এক বাবা। গুরুতর অবস্থায় তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শহরের সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তালুকদার নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানসিক হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেন। ঘটনার সময় তিনি ফেসবুক লাইভে যুক্ত ছিলেন।

ঘটনাটি নজরে আসার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, তিনজনের অবস্থাই গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে দুই ছেলেকে নিয়ে বিষপান বাবার!

Update Time : ০৩:৩৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬