ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৯ Time View
১১৬

নিজস্ব প্রতিবেদক : ‎ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় গতকাল ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে সাড়ে ৭ হাজার টাকা করে অনুদানের চেক এবং ৩০ কেজি করে চাল তুলে দেন।

‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ আরও অনেকে।

‎
‎ডিসি মো. মমিন উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে সহায়তা

Update Time : ০২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬