ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল নিয়ে সুখবর, বাড়ছে না দাম

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫১ Time View
৯৯

ডেস্ক সংবাদ : দেশে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানো হচ্ছে না। আগামী এপ্রিল মাসেও জ্বালানির বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা থাকলেও ভোক্তাদের স্বস্তি দিতে সরকার দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের বিদ্যমান মূল্যই বহাল থাকবে এপ্রিল মাসজুড়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পরিবর্তন না হলে নিকট ভবিষ্যতেও জ্বালানির দামে বড় কোনো সমন্বয়ের সম্ভাবনা কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

জ্বালানি তেল নিয়ে সুখবর, বাড়ছে না দাম

Update Time : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬