ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎গৌরনদীতে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ Time View
১৬৯

নিজস্ব প্রতিবেদক : গৌরনদী পৌর এলাকার শাওড়া ক্যাপ্টেন হরলাল গাঙ্গুলী বাড়ির শ্রী শ্রী শিব মন্দিরে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে ধর্মীয় পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎

‎রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শ্রী শ্রী শিব মন্দির পূজা উদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা ব্রত পালন করেন। বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।

‎

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. রিয়াজ ভূইয়া। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মন্দির কমিটির সহ-সভাপতি বিধানচন্দ্র রায়, বিপুল কুমার সাহা, সাধারণ সম্পাদক মনতোষ কুমার সাহা, অর্থ সম্পাদক শিশির চন্দ্র দাস এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি চুন্নু।

‎

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সহ-সম্পাদক সাংবাদিক উত্তম দাস।

‎

‎ভক্ত ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা ও আলোচনা সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

‎গৌরনদীতে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎

Update Time : ১২:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬