ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৩০ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু পাচাররোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার উপজেলার চেয়ারম্যান মোঃ ইব্রাহীম। সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

‎উঠান বৈঠকে ‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির,  সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ প্রমুখ। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক

Update Time : ০৫:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬