ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৫ Time View
২৭

নিজস্ব প্রতিবেদক : পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটাকে সমুদ্রের ভাঙন থেকে রক্ষায় নির্মিত শহর রক্ষার বেরি বাঁধের বিভিন্ন স্থানে সিসি (কংক্রিট) ব্লক সরে যাওয়া, ফাটল এবং বড় ধরনের ফাঁকা সৃষ্টি হওয়ায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুরক্ষা অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এর বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়েছে।

মঙ্গলবার রেজমিনে গিয়ে দেখা গেছে, কুয়াকাটা চৌরাস্তা থেকে লেম্বুর বন পর্যন্ত কয়েকটি স্থানে সিসি ব্লকের নিচ থেকে মাটি ও বালু সরে গিয়ে ক্ষত হয়ে গেছে। কোথাও কোথাও ব্লকের নিচে বড় ধরনের ফাঁকা তৈরি হয়েছে। বিশেষ করে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সানসেট পয়েন্ট এবং আশিঘর এলাকার অর্কা পল্লীর পাশের অংশে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।

.
এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টদের ভাষ্য, কেবল সিসি ব্লক স্থাপন করে কুয়াকাটাকে দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়।

.
রেডক্রিসেন্ট ইউনিয়ন টিম লিডার মোঃ শফিকুল ইসলামের মতে, আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি কার্যকর গ্রোয়েন বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

স্থানীয় সংবাদ কর্মী আনোয়ার হোসেন আনুর দাবি, উপকূলীয় এই পর্যটনকেন্দ্র রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে সমুদ্রভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে, যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ২ কিলোমিটার এলাকায় প্রায় ৭৫৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত এবং ভাঙন প্রতিরোধে বিকল্প পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকাবাসী

Update Time : ০১:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬