ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার উপকূলে ড্রোন হামলা, কার্গো জাহাজে আগুন

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৬৭ Time View
১২৩

অনলাইন ডেস্ক : কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ। আজ সকালে আবু ধাবি থেকে আসা জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর জাহাজটি তার গন্তব্যস্থল ‘মেসাইদ পোর্টের’ দিকে যাত্রা অব্যাহত রেখেছে।

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয় ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নৌ-নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কাতার উপকূলে ড্রোন হামলা, কার্গো জাহাজে আগুন

Update Time : ১০:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬