ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৭ Time View
১০৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে মো. জাহিদুল ইসলাম (৩০) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া গ্রামের (৮নং ওয়ার্ড) মো. ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক জাহিদুল বালুবোঝাই ট্রলি নিয়ে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। ট্রলিটি পিছনের গিয়ারে নিয়ে পেছানোর সময় চাকা রাস্তা পার হয়ে গেটের দিকে চলে যাওয়ার মুহূর্তে হঠাৎ চাকা বালুর মধ্যে দেবে যায়।

এতে ট্রলির সামনের অংশ আকস্মিকভাবে উপরের দিকে জেগে গেলে চালক জাহিদুল পিছনের দিকে ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনের অংশে গুরুতর আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

Update Time : ০৮:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬