ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩৩ Time View
৫৯

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট-বড় ৩৫টি ডিজেল, পেট্রোল, অকটেনের তেলের দোকানে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় এই সংকটের কারণে বেশি দামে বিক্রি ও মজুদের অভিযোগ পেয়ে কাউখালী কলেজ মোড় এলাকায় সোমবার রাত ১২টায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ  ‘সাফিন ট্রেডার্স ’ নামের একটি তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ২০(খ) লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।

কাউখালীতে ছোট-বড় তেলের দোকানে পেট্রোল ও অকটেনের সংকট দেখিয়ে ১৫০ থেকে ১৮০ টাকা দামে বিক্রি করছে বলে ক্রেতারা অভিযোগ করেছে।

সুজন রায় বলেন, কাউখালী বাসস্ট্যান্ডে এক দোকানে গেলে প্রথমে বলে তেল নাই, পরে গাড়ী গল্লির ভিতরে নিতে বলে দাম জানতে চাইলে বলে ১৮০ টাকা প্রতি লিটার।

মাহমুদ হোসেন নামে এক গাড়ি চালক বলেন, আমি কাউখালীর দোকান থেকে ১৫০টাকা পেট্রোল কিনেছি। কাউখালির নাঙ্গলী গ্রামের কৃষক রাতুল বলেন জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করব কিন্তু দোকানে ডিজেল পাচ্ছি না।

ব্যবসায়ী মিরাজ বলেন, আমরা ঝালকাঠি ডিপু থেকে তেল সংগ্রহ করি কিন্তু চাহিদা বেশি থাকার কারণে ডিপো থেকে তেল দিতে পারছে না। এ কারণে পর্যাপ্ত তেল না থাকার কারণে দোকান অনেক সময় বন্ধ রাখতে হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, তেলের দোকানে থেকে অতিরিক্ত দাম ও মজুদের কোন ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

কাউখালীতে তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬