ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে মাটি বিক্রেতাকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৪ Time View
১০১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক জানান, গামুরবুনিয়া গ্রামে সরকারের অনুমতি ব্যতিত একটি চক্র তফসিল জমি নষ্ট করে বেকু মেশিন দিয়ে  মাটি কেটে বিক্রি করে আসছে।

এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে বেকু মেশিনসহ মাটি বিক্রেতা,  মহাজন ও বেকু চালককে  আটক করা হয়।

তিনি বলেন, তফসিল  জমির ধরণ পরিবর্তন ও মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ অনুসারে মাটি বিক্রেতা হারুন বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  পরিবেশ বিনষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে মাটি বিক্রেতাকে জরিমানা

Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬