ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৬ Time View
১১২

নিজস্ব প্রতিবেদক : এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ মোঃ ওহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার সকালে কলাপাড়া পৌর শহরের আখরাবাড়ি এলাকায় মনিরুল হাসানের বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

আটক ওহিদুল ইসলাম কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মোঃ মোতাহার তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল ইসলাম ১৪ হাজার টাকা নিয়ে বিকাশ করার জন্য মনিরুল হাসানের দোকানে গেলে দোকানদারের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে ডেকে টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, সবগুলোই জাল নোট। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই হামিদুল হক বলেন, জাল টাকা লেনদেনের চেষ্টা করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দোকান মালিক মনিরুল হাসান জানান, এক ব্যক্তি ওহিদুল ইসলামকে ওই টাকা দিয়ে বিকাশ করতে পাঠিয়েছে বলে সে জানায়। ওই ব্যক্তির নাম হাসান এবং তিনি তার চাচা বলে পরিচয় দেয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক

Update Time : ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬