ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ Time View
১২০
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের বাড়ি থেকে রাতের আধারে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগমের স্বামী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজাহার সিকদার (৭০) রোববার কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার পর যেকোনো সময় ইসলামপুর এলাকার তাদের বসতবাড়ির গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দুটি গরু চুরি করে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার আগের দিন সন্ধ্যায় গরুগুলো মাঠ থেকে এনে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। গভীর রাতে প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দুটি গরু দেখতে না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে বিষয়টি নিশ্চিত করেন। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
চোরাইকৃত গরুর বিবরণ, ১. একটি ৬ দাঁতের বলদ গরু, গায়ের রং মাটিয়া, শরীরে অ্যালার্জির দাগ, শিং খাড়া, লেজ ও কান পোড়া। মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা। ২. একটি ৪ দাঁতের গাভী গরু, গায়ের রং কালো, শিং খাড়া, লেজ ও কান পোড়া। মূল্য আনুমানিক ১,১৫,০০০ টাকা। চোরাইকৃত গরু দুটির মোট মূল্য প্রায় ২,০৫,০০০ (দুই লক্ষ পাঁচ হাজার) টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি, থানায় অভিযোগ

Update Time : ১২:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬