ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৮৪ Time View
১২৮
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু-এর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইজুল হক সুমন। সম্প্রতি এক অফিসিয়াল আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জানা গেছে, ফাইজুল হক সুমন এর আগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু-র ব্যক্তিগত সহকারী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে ওই দায়িত্ব পালন করে আসছেন।
নতুন দায়িত্ব অনুযায়ী ফাইজুল হক সুমন সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম তদারকি, জনসংযোগ রক্ষা, বিভিন্ন সভা-সমাবেশের সমন্বয় এবং নির্বাচনী এলাকার জনগণের অভিযোগ ও আবেদন গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করবেন।
নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফাইজুল হক সুমন বলেন, সংসদ সদস্য মহোদয়ের আস্থা অর্জন করতে পেরে আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে, তার এ নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্ব পালনে তার সার্বিক সফলতা কামনা করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন

Update Time : ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬