ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক : ‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ১৬ আগস্ট সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।

এ পক্ষের মূল লক্ষ্য হলো— মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও আধুনিক মৎস্যচাষ, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। এর অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান, সচেতনতামূলক কার্যক্রম এবং মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া মৎস্য সংরক্ষণ আইন অমান্য করে মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন ও শাস্তির বিধান সম্পর্কেও জনসাধারণকে সচেতন করা হবে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, মৎস্যচাষি ও জেলেদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় মৎস্য পক্ষের সব কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব বিবেচনায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

Update Time : ১১:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬