ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬ পা নিয়ে বিরল বাছুরের জন্ম

  • Reporter Name
  • Update Time : ০২:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ Time View
১২৮

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৬ পা নিয়ে বিরল একটি গরুর বাছুরের জন্ম হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে। বিরল এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

ওই গরুর বাছুরের মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, শুক্রবার ভোরে আমার পালিত গাভী একটি ছয় পা বিশিষ্ট বাছুর প্রসব করে। প্রথমে অতিরিক্ত দুটি পা দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি আশ্বস্ত করেন যে, এতে কোনো সমস্যা হবে না। বাছুরটি সুস্থ্য এবং স্বাভাবিকভাবেই বড় হতে পারবে। এখনো বাছুরটি স্বাভাবিকভাবে চলাফেরা করছে, কোনো জটিলতা দেখা যায়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে ছয়টি পা থাকলেও বাছুরটির স্বাভাবিক বৃদ্ধি ও চলাফেরায় কোনো সমস্যা হবে না। এছাড়া বাছুরটি বড় হলে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দুটি পা অপসারণ করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

৬ পা নিয়ে বিরল বাছুরের জন্ম

Update Time : ০২:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬