ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী সরোয়ার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩ Time View
৭৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার বৃহস্পতিবার নগরীর কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠভাবে হচ্ছে। তবে সার্ভার ধীর গতিতে কাজ করায় কিছুটা বিলম্ব এবং ভোটারদের জন্য অসুবিধা হচ্ছে।

তিনি আরও জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনের শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরোয়ার উল্লেখ করেন, ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো এবং ভোট শান্তিপূর্ণভাবে চলছে।

বরিশালের রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলা জুড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি সামান্য কম, তবে সেখানেও ভোট চলছে।

নির্বাচনের পরিবেশ নিয়ে সুমন উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বড় সমস্যা দেখা যায়নি। দুই-একটি ছোট সমস্যা সৃষ্টি হলে তা সঙ্গে সঙ্গে সমাধান করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী সরোয়ার

Update Time : ০২:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬