ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৮১ Time View
১৩০

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. মহিম নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে মহিম লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারির হাট এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে স্বজোরে ধাক্কা লাগে।

এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান যুবক মহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক যুবক মহিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

লালমোহনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Update Time : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬