
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মুক্তা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ মুক্তা বেগম ওই এলাকার জুয়েলের স্ত্রী।
গৃহবধূ মুক্তা বেগমের মা রানু বেগম অভিযোগ করে জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি। স্বামীসহ শ^শুর বাড়ির লোকজনর নির্যাতন করেই আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার কামনা করছি।
এদিকে ওই গৃহবধূর স্বামী জুয়েল বলেন, ফজরের নামাজের পর মুক্তা আমার পাশ থেকে উঠে যায়। তখন সবকিছু স্বাভাবিক ছিল। এরকিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আমার স্ত্রী মুক্তাকে খুঁজে পাচ্ছিলাম না। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 









