ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা বন্ধ করে ব্যবসা : কলাপাড়ায় ভোগান্তি নিরসনে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬২

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পুরান ফেরিঘাট সংলগ্ন ফুটপাত ও খেয়াঘাট বালু-পাথর দিয়ে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে পৌর শহরের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তব্য রাখেন স্থপতি মো.ইয়াকুব খান, কৃষিবিদ মো. আহসান হাবিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, গাউস মাতুব্বর, এ্যাড, এজেড কাওসার, ব্যবসায়ী মো. শাহজাহান পাহলান, মিন্টু মোল্লা ও সমাজ সেবক আফতাব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফেরি ঘাটের এই সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ তিনটি ইউনিয়নের লোক চলাচল করে। সড়কটির উপর বালু পাথর রাখার ফলে সাধারণ জনগণের চলাচলে প্রচন্ড বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত এখান দিয়ে চলাচলে পাথরে পা পিছলে আছড়ে পড়ে আহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই পাথর বালি সড়ক থেকে সরানো না হলে কঠোর আন্দোলন করা হবে।

পটুখালীর জেলার সড়ক ও জনপদ’র প্রকল্প ব্যবস্থাপক মো. শরীফ বলেন, আমি স্থানে গিয়ে বিষয়টি দেখবো। যদি জনগণ যাতায়াত করতে সমস্যা হয় তাহলে বিষয়টি দ্রুত সমাধান করে দেবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অবগত করে জনদুর্ভোগ যাতে না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

রাস্তা বন্ধ করে ব্যবসা : কলাপাড়ায় ভোগান্তি নিরসনে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০২:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬