ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যাসহ শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে শিশু বন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৮ Time View
৩২

নিজস্ব প্রতিবেদক : শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বরিশালে ‘শিশু বন্ধন’ কর্মসূচি পালন করা হয়েছে।

খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে রবিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।

কর্মসূচিতে বক্তারা শিশু ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতন বন্ধ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি করেন। খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শিশু-কিশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রামিসার মতো নির্মম হত্যাকান্ড আর দেখতে চায় না শিশুরা। প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে রামিসা হত্যাকান্ডের বিচার কার্যক্রম সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছেন, এখন সবাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

বক্তারা আরও বলেন, নিরাপদ শিশু পরিবেশ গড়ে তুলতে শিশু ধর্ষণসহ সবধরনের নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একইসাথে দ্রুত বিচার নিশ্চিত করতে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। শুকতারা খেলাঘর আসরের সভাপতি কাজী সেলিনার সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খেলাঘর আসরের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতিমন্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, রক্তঝুমুর খেলাঘর আসরের সভাপতি কামরুন নাহার মেরী, শিশু সদস্য রাইসা আক্তার, নাফি, তিলক, শিক্ষক নেতা আমিনুল ইসলাম খোকন, সনাকের সভাপতি টুলু রানী কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী শিউলি সিংহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, চারুকলা বরিশালের সংগঠক সুষাভ চন্দ্র নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা পলি, খেলাঘর বরিশাল জেলা কমিটির প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম সবুজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

রামিসা হত্যাসহ শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে শিশু বন্ধন

Update Time : ১২:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬