ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিকভাবে জামায়াতকে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতের অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

এ ছাড়া জামায়াত আমির শফিকুর রহমানের— ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ‘জামায়াত আমিরের এই বক্তব্য বিভেদ ও ধূম্রজাল তৈরির প্রচেষ্টা’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে।

৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

রাজনৈতিকভাবে জামায়াতকে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল

Update Time : ১২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬