ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১২০ Time View
১৭৮

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জালগুলো শহরের গুরুধাম এলাকায় নিয়ে পুড়িয়ে ধংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,-১৯৫০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ

Update Time : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬