ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৪ Time View
১০১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বরিশালের মুলাদী উপজেলার বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতা, আলেম-ওলামা ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৪টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু ছালেহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ মোহাম্মদ আহাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আ: ছত্তার খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলার সহ-সভাপতি মো: আরিফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব, মুলাদী পৌরসভার জামায়াতের আমির মো: হুমায়ুন কবির ও মুলাদী উপজেলা শিবিরের সভাপতি মো: হামিম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাস্টার আব্দুল মান্নান বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

অন্য বক্তারা বলেন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। কোরআনের কারণেই এ মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারব।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার কয়েক শ’ মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা আমির মাওলানা আবু ছালেহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

Update Time : ০৩:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬