ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৬ Time View
৩৯

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে। ভূমিদস্যুদের এই অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পাতারচর গ্রামে আড়িয়াল খাঁ নদের পাড়ে এ মানববন্ধন হয়।

এর আগে বিষয়টি নিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আনছার হাওলাদার। যার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও পাঠানো হয়েছে।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী এবং চিহ্নিত ভূমিদস্যু মুলাদী ইউনিয়নের বড় পাতারচর ও ছোট পাতারচর মৌজায় ড্রেজার এবং পন্টুন বসিয়ে জোরপূর্বক কৃষকের ফসলি জমি ও ভিটেমাটি কেটে নিচ্ছেন। চক্রটি গত দুই বছর ধরে অবৈধভাবে এ কার্যক্রম চালাচ্ছেন। এতে এলাকার ফসলি জমি বিলীন হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে।

ভুক্তভোগী আনছার হাওলাদার বলেন, ‘মাটি কাটায় বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী ইউনিয়নের বড় পাতারচর, ছোট পাতারচর এবং উত্তর গলইভাঙ্গা মৌজার বিভিন্ন এলাকা থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছে মাটি ব্যবসায়ীরা। এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন পাতারচর গ্রামের মো. জাকির হাওলাদার, মো. রাকিব হোসেন হাওলাদার, রুহুল আমিন কাজী, বাবুল কাজী, মো. লাকু কাজী ও মো. ইউনুস কাজীসহ আরও অনেকে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীর দাবি—অবিলম্বে অবৈধভাবে মাটি ও বালু কাটা বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা অবৈধ। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

মুলাদীতে ফসলি জমির মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ০৫:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬