ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী, শওকত হোসেন সরকার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ Time View
১০৬

গাজীপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার , নগরবাসীসহ সর্বস্তরের মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই মাস আমাদের ধৈর্য, ত্যাগ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

শওকত হোসেন সরকার আরও বলেন, রমজান আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনন্য সুযোগ এনে দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই পবিত্র মাসে বেশি বেশি দান-সদকা করে মানবতার সেবায় এগিয়ে আসা। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, রমজানের শিক্ষা ধারণ করে সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবেন।

এ সময় তিনি গাজীপুর মহানগর বাসিকে সার্বিক উন্নয়নে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে নিরলসভাবে কাজ করবেন।

শুভেচ্ছা বার্তার শেষে শওকত হোসেন সরকার দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে সবাইকে সুস্থতা ও দীর্ঘায়ু দানের প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী, শওকত হোসেন সরকার

Update Time : ০৩:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬