ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : জেলার তজুমদ্দিন উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল (সোমবার) দুপুর থেকে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এসব সামগ্রী তুলে দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ শরীর ও সুন্দর মনের বিকাশের জন্যই সরকার এ আয়োজন করেছে।

এসময় উপজেলার প্রায় দেড়শ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ৩৫৬টি ক্রিকেট ব্যাট, ৩৫৬টি ক্রিকেট বল, ৩৫৬ সেট স্টাম্প, ১৭৮টি ফুটবল এবং ৩৫৬টি দাবা ও ৩৫৬টি লুডু বোর্ড বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের অনলাইনের বিভিন্ন নেতিবাচক কার্যক্রম থেকে দূরে রাখতে এবং খেলার মাঠে ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এর মাধ্যমে শিশুদের শরীর ও মনের বিকাশ ঘটবে বলেও আশা উপজেলা প্রশাসনের।

এদিকে, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এসব ক্রীড়া সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানান তারা।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, তজুমদ্দিন থানার ওসি (অফিসার ইনচার্জ) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুর রব।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়ার উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কেমিক্যাল রঙের বিকল্প আবিষ্কার বরিশালে, ফলের রসে রঙিন হবে খাবার

ভোলায় ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Update Time : ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬