ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় সাইড দিতে গিয়ে খালে পড়লো যাত্রীবাহী বাস

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪৭ Time View
৮৩

নিজস্ব প্রতিবেদক : ভোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এ ঘটনায় বাসের যাত্রী ও চালকসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

আহতের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলার বোরহানউদ্দিন কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী সোহাগ পরিবহন নামে যাত্রীবাহী বাসটি বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। ওই সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। যাত্রী ও চালকসহ ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

ভোলায় সাইড দিতে গিয়ে খালে পড়লো যাত্রীবাহী বাস

Update Time : ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬