Update Time :
০২:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৩০
Time View
ভোলায় ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ
নিজস্ব প্রতিবেদক : ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে চার হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২০ এপ্রিল) রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ পেট্রোলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দ তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
৬২
নিজস্ব প্রতিবেদক : ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে চার হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (২০ এপ্রিল) রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ পেট্রোলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দ তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে