ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বাস শ্রমিক দ্বারা সিএনজি শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৪ Time View
৪৬

জেলা প্রতিনিধি ভোলা : ভোলা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের  বাস মালিক সমিতির ও বাস শ্রমিক দ্বারা হয়রানি  প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক সিএনজি চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অযৌক্তিকভাবে যানবাহন আটক, অতিরিক্ত জরিমানা এবং যাত্রী পরিবহনে নানা বাধার কারণে চালকরা আর্থিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এসব হয়রানি বন্ধ করে শ্রমিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সিএনজি শ্রমিকরা সাধারণ মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ এবং আইনানুগভাবে সমস্যার সমাধান করা প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। তারা দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ভোলায় বাস শ্রমিক দ্বারা সিএনজি শ্রমিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬