Update Time :
০৪:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৬৭
Time View
ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভা-ারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে সালেহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়ম পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা...
১১৯
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভা-ারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে সালেহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়ম পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।