ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় বিজ্ঞান মেলা ও কুইজের পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮০ Time View
১২৮

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়ায় ৪৭তম জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ রুহুল আমিন, ভা-ারিয়া প্রেসক্লবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা নতুন কিছু জানার ও শেখার সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে।

আলোচনা শেষে প্রযুক্তি ও বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, এবারের মেলায় মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভাণ্ডারিয়ায় বিজ্ঞান মেলা ও কুইজের পুরস্কার বিতরণ

Update Time : ০৯:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬