ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় তিন ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৮ Time View
২৯

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভা-ারিয়া পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) দুপুরে ভা-ারিয়া পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভা-ারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারা লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ২ হাজার টাকা এবং আহম্মেদীয়া ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পিরোজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার বলেন, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

ভাণ্ডারিয়ায় তিন ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬