ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে দুর্ধর্ষ ডাকাতি : যুবককে গুলি করে টাকা ও স্বর্ণ লুট

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২৮ Time View
৫২

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী সদর ইউনিয়নের বেইলিব্রিজ এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে খলিল পুলিশের বাড়িতে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রায় ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়ির সদস্যরা চিৎকার করলে খলিল পুলিশের ছেলে মো. রিফাত বিন রিমন (২৫) সাহসিকতার সঙ্গে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতা ও পুলিশের সহায়তায় আহত রিমনকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের দাবি, ডাকাতদল বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বেতাগীতে দুর্ধর্ষ ডাকাতি : যুবককে গুলি করে টাকা ও স্বর্ণ লুট

Update Time : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬