ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৬১

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির জন্য নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অফিস সূত্রে জানা যায়, দরিদ্র ও কর্মহীন মানুষের জন্য সরকারের বিশেষ কর্মসূচি টিআর ও কাবিখার আওতায় ৬৫০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এসব চালের মান অত্যন্ত নিম্নমানের।

চালের মধ্যে ভাঙা দানা, পোকা ধরা চাল, ধুলাবালি ও দুর্গন্ধ পাওয়া গেছে বলে অভিযোগ করেন উপকারভোগীরা। এই উপজেলায় মসজিদ ও মন্দির উন্নয়নে টিআর চাল বরাদ্দ যে চাল পেয়েছেন তা খাওয়ার অনুপযোগী। বাধ্য হয়ে অনেকে কম দামে সেই চাল বিক্রি করে বাজার থেকে ভালো চাল কিনছেন।
(অব.) সার্জেন্ট মনির হোসেন লাভলু বলেন, ‘সরকারের বরাদ্দ করা চাল ভালো মানের হওয়ার কথা থাকলেও সংগ্রহের সময় সঠিকভাবে মান যাচাই করা হয়নি’।

খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অবহেলায় নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে বলে তারা দাবি করেন।
অভিযুক্ত বেতাগী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়ম অনুযায়ী চাল সংগ্রহ করা হয়েছে এবং মান যাচাই করেই তা গ্রহণ করা হয়েছে’। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্য সহায়তায় কোনো ধরনের অনিয়ম হলে তা খুবই দুঃখজনক।

তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বেতাগীতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ

Update Time : ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬