ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে আ.লীগ দোসর মিজানুরের আবেদনের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৫০ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরিশাল বিভাগীয় কাউন্সিলর হিসেবে মিজানুর রহমান (ফরচুন মিজান)-এর আবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাধারণ খেলোয়াড়রা।

বরিশাল স্টেডিয়ামের সামনে মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। এতে শতাধিক সাধারণ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘মিজানুর রহমান বিগত ফ্যসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত । ২০২৪-এর নির্াচনে তিনি বরিশঅল-৩ অঅসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভেরও বহু চেষ্টা করেছেন।অথচ এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিসিবি’র মতো মর্যাদাপূর্ণ সংস্থায় কাউন্সিলর হওয়ার চেষ্টা করছেন।’

বক্তারা আরও বলেন, ‘মিজানুর রহমান কখনও ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করেননি। তিনি মূলত নিজের ব্যবসায়ীক স্বার্থ ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য বিপিএল-এ ক্রিকেট দল পরিচালনা করতেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে নয় বরং করপোরেট সুবিধা এবং রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে ব্যবসা করাই ছিল তার মূল লক্ষ্য। বক্তারা মিজানুর রহমানের বরিশাল বিভাগীয় কাউন্সিলর হিসেবে আবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক মজিবুল হক, জাহিদ হোসেন, সিনিয়র গোলকিপার বাবুল হাওলাদার, ক্রিকেটার লিটন, শাহীন, কোচ স্বপন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বিসিবিতে আ.লীগ দোসর মিজানুরের আবেদনের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

Update Time : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬