ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জের সংবাদপত্র ব্যবসায়ী সুলতান আহমেদ আর নেই

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৪ Time View
১১
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুপরিচিত সংবাদপত্র ব্যবসায়ী ও রহমতপুর স্টেশনে অবস্থিত ‘সুলতান বুক স্টল’-এর স্বত্বাধিকারী সুলতান আহমেদ আর আমাদের মাঝে নেই। সোমবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বাবুগঞ্জে সংবাদপত্র পাঠক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় একজন ব্যক্তি।
স্থানীয়দের মতে, তাঁর পরিচালিত ‘সুলতান বুক স্টল’ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, বরং এটি ছিল স্থানীয় সংবাদ, জ্ঞানচর্চা এবং মানুষের মিলনস্থলের অন্যতম কেন্দ্র। সংবাদপত্র ও বইয়ের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।
তাঁর মৃত্যুতে বাবুগঞ্জের সাংবাদিক সমাজ, পাঠকমহল, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে স্থানীয় সংবাদপত্র অঙ্গন হারালো একজন সজ্জন, কর্মঠ ও মানবিক মানুষকে।
মরহুম সুলতান আহমেদের রুহের মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাবুগঞ্জের সংবাদপত্র ব্যবসায়ী সুলতান আহমেদ আর নেই

Update Time : ০১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬