ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৬ Time View
১০৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কিসমত চাঁদপাশা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষিজমি থেকে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে মাটি কাটার অভিযোগে ‘মা ব্রিকস’ নামক একটি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধভাবে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে ধ্বংস করা হয়।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা

Update Time : ০১:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬