ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৩ Time View
৪৬
রাহাদ সুমন: বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এবং উপজেলা ,মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক  এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
 গত বছরের ২৮ জুলাই  সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।  মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়ানুষ্ঠিত হবে।
প্রথিতযশা সাংবাদিক এস মিজানুল ইসলাম  দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডের  বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি  দৈনিক যুগান্তর ও দৈনিক আজকের বার্তাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন সৎ, নিষ্ঠাবান,অমিত সাহসী ও আপসহীন সাংবাদিকের পথিকৃৎ।
 তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক,পৌর আওয়ামী লীগের সহসভাপতি, নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ  ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার  হামলা-মামলার শিকার হয়েছেন। মরহুম সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মঈনুল ইসলাম সবুজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সারের সম্মন্ধি (স্ত্রীর বড় ভাই)।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Update Time : ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬