ঢাকা ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৪ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে পেশাগত দায়িত্ব পালনের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সংবাদকর্মী সোহেল হাওলাদার। অভিযোগ উঠেছে, এলাকার চিহ্নিত ভূমিদস্যু কামাল বাহিনী’র সদস্যরা বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে কলসকাঠি বাজারের জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় সোহেল হাওলাদার ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। শওকত হোসেন হাওলাদারের ছেলে কামালের নেতৃত্বে তার ফুফাতো ভাই বাদল ও সহযোগী শাহিন মোল্লাসহ একদল চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহেলকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা ও অন্য সংবাদকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, সোহেলের মাথায় গুরুতর আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার বুকের বাম পাশসহ শরীরের বিভিন্ন স্থানে থেঁতলানো ও গুরুতর জখম রয়েছে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে যে কোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে স্থানান্তরের পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা।

আহত সোহেল হাওলাদার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। তিনি জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এ ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর পরিবার জানায়, সম্প্রতি ওই এলাকায় কামাল বাহিনীর ভূমিদস্যুতা ও নানা অপকর্ম নিয়ে সোহেল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামাল ও তার সহযোগীরা ইতিপূর্বেও তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সেই আক্রোশ থেকেই পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি পরিবারের।

এই বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল খন্দকার জানান, ঘটনাটি সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ামাত্রই হামলাকারীদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার এই ঘটনায় স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিক সমাজ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

বাকেরগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

Update Time : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬