ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষ, যুবত নি হ ত

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৩২ Time View
৫৯

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সৈকত (২৩)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। সৈকত ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন।

অন্যদিকে, আহত আলাউদ্দিন (৪৫) ব্র্যাকের একজন কর্মকর্তা। তিনি বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মৌজে আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বাউফলগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই চালকই মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।

আহত আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়েছে।

লেবুখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বাকেরগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষ, যুবত নি হ ত

Update Time : ০২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬