ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ট্রাক-পরিবহন মুখোমুখি, খাদে পড়ে আহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৩৩ Time View
৬৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৬ মার্চ) ভোর ৪.৫০ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার মাসুদুর রহমান (১৭), বরগুনার তালতলী উপজেলার বেলাল হোসেন (৩৪), সামিম (৪৫), সালাউদ্দিন (৪০), সরমী (২৭) এবং আমতলী উপজেলার রাহিমা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাত ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে লেবুখালী হাইওয়ে থানা পুলিশ ও বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াজ মাহমুদ জানান, দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত ৬জনকে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মাসুদুর রহমান ও শামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লেবুখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বেপরোয়া গতি ও সামনের দিক থেকে ট্রাক আসার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বাকেরগঞ্জে ট্রাক-পরিবহন মুখোমুখি, খাদে পড়ে আহত ৬

Update Time : ০৩:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬