ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​বরিশালের ২৯ পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

  • Reporter Name
  • Update Time : ০১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৭ Time View
৫১

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্য বরিশাল জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এবং সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

বরিশাল মহানগরী ও সদর উপজেলার নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল তালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, ডোস্ট ফিলিং স্টেশন, নিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, সুরভী ফিলিং স্টেশন, রাব্বী ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

উজিরপুর উপজেলায় কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

গৌরনদী উপজেলায় আরিফ, আশোকাঠী, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত তদারকি করবেন এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবেন। কোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

সম্প্রতি বরিশালের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

​বরিশালের ২৯ পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

Update Time : ০১:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬