ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ১০ উপজেলায় ভোট পড়েছে ৫৩ থেকে ৬২ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View
৬৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার ১০টি উপজেলায় বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণের হার ৫৩ থেকে ৬২ শতাংশের মধ্যে রয়েছে।

সন্ধ্যা ৬টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গৌরনদী উপজেলায় মোট ভোটার ১,৮৩,৯৭১ জনের মধ্যে ১,১৪,০৮১ জন ভোট প্রদান করেছেন, যা ৬২.০১ শতাংশ। আগৈলঝাড়ায় ১,৩৯,৭২৭ জন ভোটারের মধ্যে ৮৬,২৯০ জন ভোট দিয়েছেন (৬১.৭১%)। উজিরপুরে ২,০৩,৮৯৫ জনের মধ্যে ১,৩৫,৫৮৭ জন ভোট দিয়ে হার দাঁড়িয়েছে ৫৮.০২ শতাংশ।

বানারীপাড়ায় আনুমানিক ৬০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। মুলাদীতে ১,৮০,২৮৭ জন ভোটারের মধ্যে ৯৩,৩৭২ জন ভোট দিয়েছেন (৫১.৯৭%)। বাবুগঞ্জে ভোটের হার ৫৪.৬ শতাংশ। মেহেন্দিগঞ্জে ২,৮০,২১৬ জন ভোটারের মধ্যে ১,৫৫,৯১৮ জন ভোট দিয়েছেন (৫৫.৭৪%)। হিজলায় ১,৩৭,৩০১ জনের মধ্যে ৮৩,১৫০ জন ভোট প্রদান করেছেন (৬০.৫৬%)। বরিশাল সদরে আনুমানিক ৪৮ শতাংশ এবং বাকেরগঞ্জে ৫৩.৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

এদিকে ছয়টি সংসদীয় আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যাও প্রকাশ করা হয়েছে। বরিশাল-১ আসনে ৩,২৬৭টি, বরিশাল-২ এ ৩,৭৯১টি, বরিশাল-৩ এ ৩,৫৭৩টি, বরিশাল-৪ এ ৩,৪৩৩টি, বরিশাল-৫ এ ৪,৯১৩টি এবং বরিশাল-৬ আসনে ৩,০৫৯টি পোস্টাল ব্যালট গৃহীত হয়েছে। মোট প্রাপ্ত পোস্টাল ব্যালট ২২,০৭৬টি। মোট রেজিস্ট্রেশন ছিল ২৯,৪৯৯টি এবং পোস্টাল ভোট প্রদানের হার ৭৪.৮৯ শতাংশ।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ভোট গণনা কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

বরিশালের ১০ উপজেলায় ভোট পড়েছে ৫৩ থেকে ৬২ শতাংশ

Update Time : ০৭:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬