ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৫ সমাজসেবা কর্মীর কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫১

নিজস্ব প্রতিবেদক : সরকারি অর্থ আত্মসাতের দায়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিতদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল বিভাগীয় বিশেষ আদালতের বিচারক আবু জাফর মো. নোমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন– মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিম, দলনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন, দলনেত্রী শাহানারা বেগম, শাহীদা বেগম ও দলনেত্রী তাসলিমা বেগম।

রায় ঘোষণার সময় সৈয়দ মোহাম্মদ নাসিম আদালতে উপস্থিত থাকলেও বাকি চারজন পলাতক ছিলেন। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ফিল্ড অফিসার সৈয়দ মোহাম্মদ নাসিমকে পৃথক দুই ধারায় দুই বছর ও তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া মোহাম্মদ নিজাম উদ্দিনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহানারা বেগম ও তাসলিমা বেগমকে দুই বছর করে কারাদণ্ড এবং ৮০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। শাহীদা বেগমকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, দণ্ডিতরা ১৯৯৯ থেকে ২০০৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ছিলেন। এসময় তারা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে কার্যালয়ের ঘূর্ণায়মান তহবিল থেকে ৪ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০০৯ সালের ২৯ জানুয়ারি দুদক বরিশাল জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. আব্দুর রহিম জোয়ারদার বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৬ ডিসেম্বর তদন্ত শেষে মো. আব্দুর রহিম জোয়ারদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশালে ৫ সমাজসেবা কর্মীর কারাদণ্ড

Update Time : ০৩:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬