ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View
৪৮

নিজস্ব প্রতিবেদক : একজনের সঙ্গে সম্পর্ক, এরপর আরেকজনের সঙ্গে প্রেম- এভাবে একসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশালের এক তরুণের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দেওয়া এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চাওয়া হতো তরুণীদের কাছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার রাতে নগরের বগুড়া রোডের মুন্সিগ্যারেজ এলাকায় তিন তরুণীর হাতে প্রকাশ্যে মারধরের শিকার হন মো. জাবেদ নামের ওই তরুণ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়।

জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামে। বর্তমানে তিনি নগরের গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জাবেদের বিরুদ্ধে অভিযোগ করা এক তরুণীর দাবি, ২০২০ সালে তার সঙ্গে জাবেদের সম্পর্ক হয়। সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন সময় তাকে নানা ধরনের প্রস্তাব দিতেন। মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্যও চাপ দিতেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

তিনি আরও দাবি করেন, জাবেদের পড়াশোনার খরচ, মুঠোফোন কেনা এবং মোটরসাইকেলে তেলের টাকাসহ বিভিন্ন খরচও তাকে বহন করতে হয়েছে।

ওই তরুণী জানান, জাবেদের সঙ্গে সম্পর্ক চলার সময়ই তিনি জানতে পারেন, তার পাশাপাশি আরও কয়েকজন তরুণীর সঙ্গে জাবেদের সম্পর্ক রয়েছে। পরে খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বলে দাবি করেন তিনি।

এরপর সোমবার সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে একে একে তিন তরুণী উপস্থিত হন। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক

Update Time : ০৩:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬