ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে স্বর্ণালংকারসহ ছয় চোর আটক

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কালিবাড়ি সড়কে গৃহপরিচারিকার মাধ্যমে চুরি হওয়া স্বর্ণালংকারসহ ৬ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী নগরীর কালুশাহ সড়ক এলাকার বাসিন্দা খালেদুল ইসলাম জানান, নগরীর কালিবাড়ি সড়কের সৈয়দ প্যালেসে তার বোনের বাসায় জাহানারা আক্তার ঝর্না নামে এক মহিলা দীর্ঘদিন থেকে গৃহপরিচারিকার কাজ করে আসছে।
গত ১৭ এপ্রিল বিকেলে সে কাজ থেকে বের হয়ে যাওয়ার পরে বাসা থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি। যার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা। পরে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয় খুঁজে না পাওয়া স্বর্ণালংকার গৃহপরিচারিকা জাহানারা চুরি করেছে।
এ ঘটনায় খালেদুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চি করে কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই নাসিম জানান, ওই মামলায় পুলিশ রোববার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত গৃহপরিচারিকাসহ ৬ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ৮ আনা ওজনের একটি ব্রেসলেট উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলো, গৃহপরিচারিকা নগরীর কাউনিয়া এলাকার জনি হাওলাদারে স্ত্রী জাহানারা আক্তার ঝর্ণা, কাউনিয়া কালা খা বাড়ি এলাকার সবুজ খান, ভাটিখানা এলাকার পলাশ কর্মকার, নাজিরের পুল এলাকার ইব্রাহীম সরদার, আগরপুর রোড এলাকার জাহিদুল ইসলাম তুষার ও একই এলাকার আমিরুল ইসলাম। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

বরিশালে স্বর্ণালংকারসহ ছয় চোর আটক

Update Time : ১০:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬